বুধবার, 28 অক্টোবর 2026 · 03:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

আজকে আবহাওয়ার পূর্বাভাস সারা দেশ!

22 Sep 2026 • সারাদেশ

আজকে আবহাওয়ার পূর্বাভাস সারা দেশ!

ডেস্ক রিপোর্ট ঃ
আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরী। আজকে ঢাকার সূর্যোদয় ৫:৪৬ মিনিট সূর্যাস্ত ৫.৫৫ মিনিট।
দেশের বিভিন্ন এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় বয়ে যাওয়া
মৃদু তাপ প্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় মঙ্গলবার ২২ সেপ্টেম্বর রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে পশ্চিম মধ্য তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘু চাপটি আরো পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে।
এদিকে ঢাকা-টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা জেলা সহ ময়মনসিংহ সিলেট বিভাগের উপর দিয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের ও।রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সাগর উত্থাল থাকায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ছবিঃ
সংগৃহিত।
ইনসেটে বঙ্গোপসাগরের লঘু নিম্নচাপের দৃশ্য।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!