বুধবার, 28 অক্টোবর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

আড়াইহাজারে (নারায়ণগঞ্জ) ঝুলন্ত মরদেহ উদ্ধারঃ হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ!

06 Sep 2026 • সারাদেশ

আড়াইহাজারে (নারায়ণগঞ্জ) ঝুলন্ত মরদেহ উদ্ধারঃ হত্যা করে আত্মহত্যার  নাটক সাজানোর অভিযোগ!

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে তিন মাসের নববধূ ঐশী পোদ্দার কে ( ১৯) শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগে ঘাতক স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ।
রবিবার ৬ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যানার ফেস্টুন হাতে অংশ নিয়ে মা-বাবা ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ১ সেপ্টেম্বর দিবাগত রাতে আড়াই হাজার উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিম পাড়া গ্রামে শান্ত কুমার রায়ের বাড়ি থেকে ঐশী পোদ্দারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ঐশী কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাহাপাড়া এলাকার শংকর পোদ্ধারের মেয়ে। মাত্র তিন মাস আগে ১২ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার দিয়ে শিবু চন্দ্র রায়ের ছেলে শান্ত কুমার রায়ের সাথে বিয়ে দেয় ঐশীর পরিবার। মানববন্ধনে ঐশীর বাবা শংকর পোদ্দার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে জামাতা শান্ত ও তার পরিবারের লোকজন আরো টাকার দাবিতে ঐশীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে মাত্র দেড় মাস আগেও জামাতা শান্ত কে
আরও দুই লাখ টাকা দেওয়া হয় কিন্তু তাতেও তাদের
লোভ থামেনি।

ঐশীর বাবা বলেন, মঙ্গলবার রাতে শান্ত, শশুর শিবুরায় ওর শাশুড়ি লক্ষ্মী রানী মিলে আমার মেয়েকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ  করে হত্যা করে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ৩ আসামীকে আটক করলেও মূল আসামি এখনো ধরা ছোঁয়ার বাইরে। মূল আসামিদের যেন কোনভাবে ছাড় দেওয়া না হয় সে দাবিও জানান তারা।
দ্রুত চার্জশিট দাখিল করে ঘাতকদের ফাঁসি নিশ্চিত করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান এলাকাবাসী।

 

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!