মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 22:19
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে—পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির!

05 Sep 2026 • সারাদেশ

উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে—পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির!

 

বিশ্বনাথ প্রতিনিধি |আফজাল মিয়াঃ

বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘উন্নয়ন কাজের বেলায় কোন গ্রুপিং নেই। সরকার যেসব উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ব্যক্তি পছন্দের, কি অপছন্দের সেটা মুখ্য নয়। উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’র সৌজন্যে উপকারভোগীদের মাঝে ফুডপ্যাক (খাদ্য সামগ্রী) বিতরণকালে তিনি এসব কথা বলেন।বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, আবদুল কাইয়ুম, দেওকলস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তারেক আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আকিরুল ইসলাম জিসানসহ স্থানীয় বিএনপি ও সহযোগীয় সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে উপজেলার ৭৫০জন উপকারভোগীদের মাঝে ফুডপ্যাক তুলে দেয়া হয়।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!