মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 03:25
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

এক সংগে পুলিশের ১০ উর্ধ্বতন কর্মকর্তা কে বদলির আদেশ!

09 Sep 2026 • সারাদেশ

এক সংগে পুলিশের ১০ উর্ধ্বতন কর্মকর্তা কে বদলির আদেশ!

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ

পুলিশ সদর দপ্তর থেকে জারিকৃত এক অফিশিয়াল আদেশে ১০ জন কর্মকর্তা কে জরুরি বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

গতকাল ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পুলিশ সদর দপ্তর থেকে প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়েছে।যাদের মধ্যে ৪ জন এডিশনাল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার)বাকি ৬ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপন অনুযায়ী এসবির অতিরিক্ত পুলিশ সুপার(এডিশনাল এসপি) মোঃ তোফায়েল হোসেনকে সরকারকে ব্রাহ্মণবাড়িয়ায়,  মেহেদী হাসানকে সাতক্ষীরায়, রবিউল ইসলামকে গোপালগঞ্জে ও মাহিন ফরাজীকে বরিশাল গৌরনদী সার্কেলে বদলি করা হয়েছে।

এছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি)মোহাম্মদ আসাদুজ্জামানকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী সার্কেলে, কটিয়াদী সার্কেলের (এএসপি) মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দপ্তরের (এএসপি) তানজিনা চৌধুরীকে সিআইডিতে, Rab এর (এএসপি) এসএম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে গাইবান্ধা সার্কেলের (এএসপি) মুক্তাজুল ইসলামকে গাজীপুর কালীগঞ্জ সার্কেলে ও বরিশাল গৌরনদী সার্কেলের (এএসপি) আবু সালে মোঃ আনসার উদ্দিন কে বরিশাল মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে অন্যথায়  ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক (অবমুক্ত) “স্ট্যান্ড রিলিজ” হিসাবে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ বদলী আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

ছবিঃ সংগৃহিত।

তথ্য সূত্রঃ

#পুলিশ সদর দপ্তর থেকে জারিকৃত অফিসিয়াল আদেশের প্রজ্ঞাপন।

 

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!