সোমবার, 26 অক্টোবর 2026 · 22:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

একটি ‘আইফোন’ ই স্কুল ছাত্র ইশায়াত শাহরিয়ার প্রতীম এর জীবন কেড়ে নিয়েছে!

20 Sep 2026 • সারাদেশ

একটি ‘আইফোন’ ই স্কুল ছাত্র ইশায়াত শাহরিয়ার প্রতীম এর জীবন কেড়ে নিয়েছে!

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের ( কুবি) এর সহযোগী অধ্যাপক ডক্টর নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম ১৩ হত্যাকাণ্ডের ঘটনায় এপর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক কৃত  ব্যক্তিরা হলেনঃ

তুহিন, আনাস ও ফাহিম। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে তুহিনকে আটক করা হয় সিসিটিভি ফুটেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায় । ফুটেজ  অনুযায়ী তারা সেখানে প্রায় এক ঘন্টা অবস্থান করছিল বলে ফুটেজের ভিডিও দৃশ্যে দেখা গেছে।
তারপর সন্ধ্যা ৭ টার দিকে আনাস কে আটক করা হয় ঠিক তার  আধা ঘন্টা পরে সাড়ে ৭ টায় ফাহিমকেও আটক করে পুলিশ। ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম গণমাধ্যম কে  জানান, সন্দেহভাজন তুহিন আনাস ও ফাহিম এই ৩ জনকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত আছে।

**ঘটনার অন্তরালে (The main story of the incident)**
গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল  তিনটার দিকে মায়ের ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ মায়ের ‘দামি’ আইফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী  কুমিল্লা বর্ডার  গার্ড পাবলিক   স্কুলের ৭ম শ্রেণী পড়ুয়া ছাত্র  ইশায়াত শাহরিয়ার অপ্রতীম। তার নিখোঁজের খবর পেয়ে পরিবারের  সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।  নিখোঁজের ২১ ঘণ্টা পর দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় লালমাই পাহাড়ের সন্নিকটে একটি জঙ্গল থেকে অপ্রতীমের  লাশ উদ্ধার করা হয়।মূলতঃ একটি ‘আইফোন’ই তার অকাল মৃত্যুর জন্য দায়ী।

ছবি: সংগৃহিত।

(বাম থেকে তুহিন,আনাস ও ফাহিম)

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!