একরামুল হত্যাঃ আজ ২৪ সেপ্টেম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি!
24 Sep 2026 • সারাদেশ

ক্রাইম ডেস্ক |জনতার দেশ
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জন আসামীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি হবে আজ।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -২ এ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেলে এর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ মামলায় বর্তমানে ৪ আসামি গ্রেফতার রয়েছেন।
আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, এবং সাবেক কর্নেল আনোয়ার লতিফ খান।
এই মামলায় পলাতক সাত আসামির মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশের সাবেক মহা পরিদর্শক আইজিপি বেনজির আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান, এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী গত ৭সেপ্টেম্বর পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল- ২। একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য২৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
এর আগে গত ২৫ আগস্ট শেখ হাসিনা সহ ৭ আসামীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নির্ধারিত হাজিরার দিনে গ্রেপ্তার ৪ আসামি ট্রাইব্যুনালে উপস্থিত হলেও পলাতক আসামিরা আত্মসমর্পণ করেননি। পরে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
গত ২৬ জুলাই শেখ হাসিনা সহ ১১ আসামির বিরুদ্ধেপ্রতিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল- ২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী ২০১৮ সালের ২৬ মে. রাত সাড়ে দশটার দিকে টেকনাফের কিরণতলীর হোটেল নেটংয়ের সামনে থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে রাত ১১ টা থেকে ১২ টার মধ্যে সদর ইউনিয়নের নোয়াখালিয়াপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সাগরতীরে Rab এর কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।
একরামুল টেকনাফ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জেলা যুবলীগের সভাপতি ছিলেন।
