কানাডায় হেলিকপ্টার বিধ্বস্তঃ নিহত ৪!
27 Sep 2026 • সারাদেশ

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
কানাডার কইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহতের খবর পাওয়া গেছে।
শনিবার ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর আড়াই টার পর ‘সাঁত ব্রিজিদ-দ্যা ইভেরবিল’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
উইবেকের প্রাদেশিক পুলিশ সার্ভিস ‘স্যুরেতে দ্যু কুইভেক'(এসকিউ)জনায়, হাইওয়ে ১০ এর কাছে ‘রাংদেজএকোসকট’ এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় জরুরি বিভাগের কর্মীরা। এখানে গিয়ে তারা হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং চার আরোহীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
নিহতেদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।পুলিশ জানিয়েছে হেলিকপ্টারটি সম্ভবত একটি ব্যক্তিগত উড্ডয়ন ছিল।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ‘এসকিউর মেজর ক্রাইমস ইউনিট।’ পাশাপাশি কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (টিএসবি) তদন্তে যুক্ত হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র আনাদোলুএজেন্সি,মন্ট্রিল,কানাডা।
ছবিঃ
# সংগৃহিত।
