মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 03:19
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর অজানা তথ্য!

19 Aug 2026 • সারাদেশ

কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর অজানা তথ্য!

কানিজ ফাতিমা :
মোহাম্মদ আলী জিন্নাহর দুই বিয়ে। তিনি ১৮৯২ সালে এমিবাই জিন্নাহ কে বিয়ে করেন। কিন্ত বিয়ের এক বছর পরে ১৮৯৩ সালে এমিবাই মারা যান।প্রথম বিয়েতে তিনি নি:সন্তান ছিলেন। তারপর দ্বিতীয় বিয়ে করেন, ইরান থেকে ভারতে আগত অগ্নি উপাসক পার্সী সম্প্রদায়ের নারী রতনবাঈ কে। পার্সিরা আগুন পুজারী জরথুস্ট ধর্মের। যদিও বলা হয়, জিন্নাহ তাকে মুসলমান করেই বিয়ে করেছেন কিন্তু আদতে তা সত্য নহে। কারণ, এই ঘরে তার এক কন্যা সন্তান হয় যার বিয়েও হয় পার্সি সম্প্রদায়েই, বিখ্যাত বোম্বে ডাইংয়ের কর্ণধার ওয়াদিয়া ফ্যামিলিতে এবং ওয়াদিয়া ফ্যমিলি মুসলিম নয়। জিন্নাহর কন্যা আগাগোড়াই স্বামীর পদবী দীনা ওয়াদিয়া নাম নিয়ে চলেছেন, কখনোই জিন্নাহ নাম পদবী হিসেবে ব্যবহার করেননি। তার নাতি নেস ওয়াদিয়া বলিউড নায়িকা প্রিতী জিন্তার প্রনয়ী ছিলেন। তাদের দুজনের খুব মানাতো, মনে হতো মেইড ফর ইচ আদার। কিন্তু, নেসের মা কিছুতেই নায়িকা বউ মেনে নিতে চায়নি, প্রীতিও কোন ছাড় দেয়নি। নেস প্রীতির গায়ে হাতও তুলে যে কারণে প্রীতি থানা পুলিশ পর্যন্ত যায়। নেস আই পি এলের পাঞ্জাব কিংসের তার অংশের শেয়ার বিক্রি করে দেয় এবং সম্পর্কটা ভেঙে যায়। প্রীতি এখন দুই সন্তানের মা, এখনো পাঞ্জাব কিংসের শেয়ার হোল্ডার, ভালোই আছে। নেস সম্ভবত এখনো অবিবাহিত, এইসব মায়েরা যে আসলে কী চায়!

কায়েদে আজম জিন্নাহকে বাংলাদেশের পাকিস্তানপন্থী ঘরানায় যেভাবে মুসলমান, মুসলমানদের ত্রাণকর্তা হিসেবে দেখানো হয় উনি ব্যক্তিজীবনে তা ছিলেন না, উনি সারাজীবন খুব ডাই হার্ড সেকুলার ছিলেন, এন্ড দেয়ার ইজ নো হার্ম অন দ্যাট, এটা উনার ব্যক্তিজীবন। পাকিস্তান উনার এম্বিশাস পলিটিকাল প্রজেক্ট ছিলো এবং পলিটিক্যাল নেতারা সাধারণত ধার্মিক হন না, উনারা ধর্মকে ব্যবহার করেন। পাকিস্তান সৃষ্টির মূল নায়কও তিনি নন, পাকিস্তান সৃষ্টির মূল নায়ক বাংগালীরা, শেরে বাংলা ও সোহরাওয়ার্দীরা, জিন্নাহ এই আন্দোলনের একজন প্রভাবশালী ব্যক্ত ছিলেন, কিন্তু মূল নায়ক নন।
ছবি: সংগৃহীত।
যৌবনে জিন্নাহ ও রতনবাঈ এর ছবি।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!