মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 00:00
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭!

06 Sep 2026 • মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান।

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭!

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও হেলপার কে
গ্রেফতার করা হয়েছে। একই দিনে নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশের বরাত দিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার  ৬ সেপ্টেম্বর ভোরে  নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ সদস্যরা। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক বহনের অভিযোগে বাসচালক দিদারুল আলম চৌধুরী ও তার সহযোগী আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সেই সাথে ইয়াবা বহনে ব্যবহৃত বাসটি জব্দ করেছে পুলিশ।

এদিকে একই দিন কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৫জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- সাকির হোসেন, কামাল হোসেন, আরিফ হোসেন, মাহমুদ পিয়াল ও মিনার হোসেন। ডিবি পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মাদক সেবন ও মাদক কেনার টাকা জোগাড় করতে ছিনতাই করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার!

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ!

রাজধানীর তুরাগে পেশাদার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রাজু শেখ(৩৯) আটক।

বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার।

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড।