মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 01:37
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কেন্দুয়াতে (নেত্রকোণা) এক কিশোরীকে জিম্মি করে যৌন শোষণের অভিযোগ, গ্রেপ্তার ১!

26 Aug 2026 • সারাদেশ

কেন্দুয়াতে (নেত্রকোণা) এক  কিশোরীকে জিম্মি করে যৌন শোষণের অভিযোগ, গ্রেপ্তার ১!

কেন্দুয়া থেকে শাহ আলী তৌফিক রিপন:

নেত্রকোনার কেন্দুয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে যৌন শোষণে বাধ্য করার অভিযোগ উঠেছে তার এক আত্মীয়সহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের পর পুলিশ একজনকে আটক করেছে।কিশোরীর পরিবারের অভিযোগ, প্রায় চার বছর আগে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তার এক আত্মীয় তাকে যৌন নির্যাতন করেন এবং ঘটনার ভিডিও ধারণ করে রাখেন। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন ব্যক্তির কাছে যেতে বাধ্য করা হতো। এতে কয়েকজন সহযোগী জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছে কিশোরী।সম্প্রতি এসব কর্মকাণ্ডে যেতে অস্বীকৃতি জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে কিশোরী। অভিযোগে চারজনের নাম উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, তাকে এবং তার বাবাকে হত্যার হুমকি দেওয়া হতো। বর্তমানে কিশোরী অন্তঃসত্ত্বা হলেও সন্তানের পিতৃত্বের দায় কেউ স্বীকার করছেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।কেন্দুয়া থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আবু মিয়া কে সাউধপাড়া থেকে রাত ৩টার দিকে আটক করেছে। অভিযোগের সত্যতা, ভিডিও ছড়ানোর ঘটনা এবং অন্যদের সংশ্লিষ্টতা তদন্ত করে দেখা হচ্ছে।
ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করা এবং তার পরিচয় গোপন রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, ঘটনাটি প্রমাণিত হলে অপ্রাপ্তবয়স্ক শিশুর ওপর যৌন নির্যাতন ও শোষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!