বুধবার, 28 অক্টোবর 2026 · 05:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বাংলাদেশ- চীন অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ!

15 Oct 2026 • ব্যবসা/বানিজ্য

বাংলাদেশ- চীন অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ!

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ
সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ ও চীন অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে জোর দিয়েছে।
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিসি সিসিআই)উদ্যোগে চীনের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স ড.লিউ ইউইন সম্পর্ক উন্নয়নে জোর দেন।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর ঢাকার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।
শামা ওবায়েদ বলেন, গত ৭৭ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্যবান শিক্ষনীয় অভিজ্ঞতা। চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরো জোরদার এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কে নতুন উচ্চতায় নিতে বাংলাদেশের দৃঢ় প্রত্যাশা রয়েছে।
লিউ ইউ ইন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত নির্দেশনায় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ- চীন সম্প্রদায়’ গঠনের যৌথ উদ্যোগ দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘ মেয়াদী উন্নয়নে গতি সঞ্চার করেছে।
তিনি আরো বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। বাস্তবভিত্তিক সহযোগিতা গভীর করার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

 

আরও পড়ুন

রাজধানীতে আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে মাস ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা,২০২৬!

নরসিংদীতে দুই ঘণ্টার হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কলা!