সোমবার, 26 অক্টোবর 2026 · 23:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

জাতিসংঘের ৮১ তম অধিবেশনে সভাপতিত্ব করছেন (সাধারণ পরিষদের সভাপতি) বাংলাদেশের প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান!

23 Sep 2026 • সারাদেশ

জাতিসংঘের ৮১ তম অধিবেশনে সভাপতিত্ব করছেন (সাধারণ পরিষদের সভাপতি) বাংলাদেশের প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন (UNGA- 81)যা বাংলাদেশের জন্য অত্যন্ত ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে প্রথমবারের মতো সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় হলো “Restoring Trust Managing Transformation A United Nations That Deliversfor all”(আস্থা পুনর্গঠন, রূপান্তর পরিচালনা :সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ)বিশ্ব নেতারা এই সম্মেলনে বৈশ্বিক সংঘাত নিরসন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ)৮১ তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গী হয়েছেন ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল।
এর মধ্যে মন্ত্রিসভার সদস্যবৃন্দের মধ্যে রয়েছেনঃ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান,
অর্থমন্ত্রী আমির কসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান

প্রতিমন্ত্রী ও উপদেষ্টার মধ্যেঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন ও রেহান আসিফ আসাদ।
অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (চেয়ারম্যান, ইনভেস্ট বাংলাদেশ অথরিটি)মো: সাইফুল হক, (সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)মো: মহিউদ্দিন মহাসচিব, (জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ) এছাড়াও রাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সহ উর্দ্ধতন প্রশাসনিক ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাগণ

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব নেতা ও তাদের সফর সঙ্গীদের সম্মানে এই প্রাত:রাশের আয়োজন করা হয়।

তথ্যসূত্র
#বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা)
#consilium.europa.eu
ছবি:
সংগৃহিত।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!