মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 20:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

11 Jun 2026 • আইন-আদালত

ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলায় আত্মহত্যা ও অপমৃত্যুর ঘটনা কমিয়ে আনতে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশনের REACTS-IN প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১১ জুন) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন ও সিভিল সার্জন ডা. আনিছুর রহমান। এছাড়া ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চ্যাম্বুগং, REACTS-IN প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, আত্মহত্যা ও অপমৃত্যু কেবল ব্যক্তিগত নয়, এটি একটি গুরুতর সামাজিক সমস্যা। পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ, মাদকাসক্তি, সামাজিক চাপ এবং হতাশার মতো নানা কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এসব ঝুঁকি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

কর্মশালায় অংশগ্রহণকারীরা আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে বিভিন্ন করণীয় এবং বাস্তবমুখী সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সমাজসেবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীদের বসা নিয়ে তৈরি হচ্ছে তীব্র সংকট!

আইনজীবীদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্যঃ ৪০ দিন অবসরকালীন ছুটির পর আজ খুলেছে সুপ্রিম কোর্ট এজলাস!

কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক -৩!

কারাগারে অশোভন উচ্ছৃঙ্খল আচরণের কারণে নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ কে মুন্সিগঞ্জ কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ!

মাদারীপুরের রাজৈরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন, একজনের ৭ বছর কারাদণ্ড!

আইনি সহায়তার নামে এক কুয়েত প্রবাসির সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নিয়ে স্বামীর তালাক ব্যতিত বিয়ে এবং অসংখ্য বিবাহ বহি:র্ভূত সম্পর্কের খল নায়ক বিতর্কিত আইনজীবী নয়ন মোল্লা, (এপিপি)জেলা ও দায়রা জজ নরসিংদির নিয়োগ পত্র বাতিলের অধ্যাদেশ!