মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 00:59
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ।

14 Jul 2026 • অপরাধ।

ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ।

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিল এলাকায় যৌথ অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত এ অভিযানে সালান্দর বিলের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ব্যবহৃত নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর জানায়, প্রজনন মৌসুমে মাছের অবাধ বিচরণ ও বংশবিস্তার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়। তাই এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

আরও পড়ুন

রায়পুরাতে (নরসিংদী) মেঘনা নদীতে চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের হিড়িক!

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন!

মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে!

প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I

আশুলিয়ায় এক পোশাক শিল্প কারখানার কর্মকর্তার আকস্মিক মৃত্যু কে ঘিরে মালিক পক্ষ এবং নিহতের পরিবারের মধ্যে টানাপোড়েন!