সোমবার, 26 অক্টোবর 2026 · 18:38
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ডিম বিক্রেতা থেকে মাদক ব্যবসায়ী ভোদল

01 Jun 2018 • মতামত

ডিম বিক্রেতা থেকে মাদক ব্যবসায়ী ভোদল

রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ভোদলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলা সদরের ফায়ার সার্ভিস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোদল গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লা আফসার আলী ওরফে ডাকুর ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ভোদল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোদাগাড়ী, পবা ও নওগাঁর মহাদেবপুর থানায় আগে থেকেই তিনটি মাদকের মামলা ছিল। হেরোইনসহ গ্রেফতারের ঘটনায় তার নামে আরেকটি মামলা হয়েছে।

ওসি আরও বলেন, কয়েক বছর আগে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নকশি কাঁথা সেলাই করা সুতা বিক্রি করে সংসার চালাতেন। তখন তিনি মহিষাল বাড়ি পশুহাটে করিডরের কাগজ লেখার কাজ করতেন। পশুহাট বন্ধ হয়ে গেলে তিনি স্থানীয় বাজারে বসে সিদ্ধ ডিম বিক্রি করতেন। মাদক ব্যবসায় জড়িয়ে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন ভোদল।

আরও পড়ুন

পাঠকের পাতায় জন জবাব দিহিতা!!!

নরসিংদীতে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

উচ্চপদস্থ ৩ পুত্র ০১ জন শিক্ষিকা কন্যা সন্তান থাকা সত্বেও তাদের গর্ভধারিণী মা এর মৃত্যুর খবর নেয়নি কেউ নিজের ফ্ল্যাটে এক সপ্তাহ মরে পঁচে লাশ হয়ে থাকার পর অবশেষে দুর্গন্ধে সনাক্ত হয় এই করুনতম ট্র্যাজেডির।

গুনাহ থেকে মুক্তির দোয়া