বুধবার, 28 অক্টোবর 2026 · 04:12
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ঢাকায় সাংবাদিকদের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন।

24 Jun 2026 • রাজনীতি

ঢাকায় সাংবাদিকদের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন।

​নড়াইল প্রতিনিধি: মোঃ সাজ্জাদ হোসেন
ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর জামায়াত নেতাকর্মীদের বর্বরোচিত হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২৪ জুন ২০২৬, রোজ বুধবার সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের আদালত সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
​ঘটনার প্রেক্ষাপট:
জানা গেছে, গত ২৩ জুন ২০২৬ তারিখে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন গণমাধ্যমকর্মীরা। এ সময় জামায়াত নেতাকর্মীরা আকস্মিকভাবে দৈনিক সকাল-এর রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর বর্বরোচিত হামলা চালায় এবং তাঁদের চরমভাবে লাঞ্ছিত করে। ঢাকায় ঘটে যাওয়া এই মব জাস্টিস ও সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদেই আজ নড়াইলে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।
​মানববন্ধনের বক্তব্য ও দাবি:
নড়াইল আদালত সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং দেশের চতুর্থ স্তম্ভ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মবের শিকার হয়ে সাংবাদিকরা আজ মাঠপর্যায়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রকাশ্য দিবালোকে সাংবাদিকদের ওপর এমন কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
​বক্তারা অবিলম্বে ঢাকা ও নড়াইলসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলাকারী জামায়াত নেতাকর্মীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সাথে তাঁরা গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

জাতীয় নারী শক্তি নামে এনসিপির নতুন নারী কমিটি গঠন!

আগামী পাঁচ বছর এই জাতীয় সংসদ টিকবে কী’ না, সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে —এন সি পি নেতা নাহিদ ইসলাম!

নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করবঃ মির্জা ফয়সল আমিন!

ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ!

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ!

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ!