থানার হেফাজতে থাকা বাসে অগ্নিসংযোগঃ কারণ জানেনা পুলিশ!
19 Sep 2026 • সারাদেশ

স্টাফ রিপোর্টার |জনতার দেশঃ
ঢাকা খুলনা মহাসড়কে নির্মাণাধীন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করা ‘পূর্বাশা পরিবহনের’ একটি বাসে আগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তার কোন কারণ জানাতে পারছে না পুলিশ।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ১১ দিকে এ ঘটনা ঘটে। গত তিন সেপ্টেম্বর দুর্ঘটনা কবলিত হওয়ার পর থেকে বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে ছিল।
থানা পুলিশ এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩সেপ্টেম্বর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মেছড়দিয়া মোড় এলাকায় ঢাকা- খুলনা মহাসড়কে একটি দুর্ঘটনার কবলে পড়ে এই বাসটি। এ দুর্ঘটনায় সেদিন বাসের সুপারভাইজার নিহত হন। ওই দিন থেকে বাসটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিল।
স্থানীয় এলাকাবাসীরা জানান, শুক্রবার রাতে আকর্ষিকভাবে ভার্সিটিতে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে আগুনের কারণ সম্পর্কে তারা নিশ্চিত কিছু বলতে পারেননি।
ছবি: প্রতীকি দৃশ্য।
