মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 03:22
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা!

12 Oct 2026 • ধর্মীয় উৎসব।

দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা!

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জের তাহিরপুরে ৩২টি মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে থানা প্রাঙ্গণে তাহিরপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ।
ওসি তদন্ত সুশংকর পালের সঞ্চালনায় উপজেলা সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইদুল কিবরিয়া,সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম,পূজা উদযাপন ফন্ট আহবায়ক দেবেশ রঞ্জন রায়,সদস্য সচিব রিংকু রায়,রনধির দাশ ধদি,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গনেশ তালুকদার,পূর্জা উদযাপন পরিষদের সদস্য দেবরাজ পুরকায়স্থ দেবল,সমিরণ রায়,সহ ৩২টি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা,স্থানীয়গন্যমান্য ব্যক্তিগন সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান,আমাদের ৬ টি মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে এছাড়াও দুটি পুলিশ ফাঁড়ি সহ থানার সকল সদস্যগন যে কোনো প্রয়োজন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পূর্জা উপলক্ষে আমাদের কঠোর নজরদারি বাড়ানোর হয়েছে।

আরও পড়ুন

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ!

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি!

মন্ত্র পাঠ করে, ঢাক-শঙ্খ বাজিয়ে দেবীকে আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হলো রায়পুরা মরজাল মোদক বাড়ির দুর্গাপূজা!

পূজা হবে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ’: কাজিপুরে জেলা প্রশাসক!

সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি, সর্বোচ্চ নিরাপত্তা ও সর্বোচ্চ আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ” দুর্গাপূজা” গুলশান-বনানী কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত শারদীয় দুর্গোৎসবে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী — সালাহউদ্দিন আহমেদ!

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত |