মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 05:42
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনাকে কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে জরুরী ভিত্তিতে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে –রাষ্ট্রপতি মির্জা ফকরুল ইসলাম আলমগীর!

14 Oct 2026 • সারাদেশ

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনাকে কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে  জরুরী ভিত্তিতে কার্যক্রম বাস্তবায়ন  করতে হবে –রাষ্ট্রপতি মির্জা ফকরুল ইসলাম আলমগীর!

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ
দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের জোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে। একই সঙ্গে বিজ্ঞানভিত্তিক ও জবাবদিহিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
গত মঙ্গলবার ১৩অক্টোবর সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ কে অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি।তিনি বলেন, দেশের অন্যতম উদীয়মান ঝুঁকি হচ্ছে ভূমিকম্প। নগরে ভবন নির্মাণ বিধির প্রয়োগে ঘাটতি থাকার কারণে ভূমিকম্পের এই ঝুঁকি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি ।
ঝুকি হ্রাস ও উদ্ধার কার্যক্রম এর নানা দিক তুলে ধরে তিনি বলেন, যে কোন দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের সময় শিশু, প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সেই পরিকল্পনার কেন্দ্র বিন্দুতে রাখতে হবে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!