দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ!
04 Oct 2026 • ট্রাভেল এণ্ড ট্যুরিজম

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ
টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি এম আজিজুর রহমান বলেছেন, পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সেবার মান বাড়াতে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা আরো বাড়ানো প্রয়োজন।এজন্য অতিরিক্ত ৫২৬ জন জনবল নিয়োগের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় বিবেচনাধীন রয়েছে।
পাশাপাশি আধুনিক উদ্ধার সরঞ্জাম, বিশেষায়িত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানোর ওপর ও গুরুত্ব দিতে হবে।
শনিবার ৩ অক্টোবর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত আইজিপি বলেন, নিরাপত্তা পর্যটনের অক্সিজেন। কোন পর্যটন গন্তব্য নিরাপদ না হলে সেখানে টেকসইভাবে পর্যটন বিকাশ সম্ভব নয়। পর্যটকরা কোন গন্তব্য বেছে নেওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি বিনোদনের পাশাপাশি নিরাপত্তাকেও গুরুত্ব দেন।তাই পর্যটন কেন্দ্রের নিরাপত্তা সঙ্গে পর্যটকের আস্হা, দেশের ভাবমূর্তি ও অর্থনীতির ও সরাসরি সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, দেশের পর্যটন খাতের সঙ্গে দেশের ২৭ টি মন্ত্রণালয় এবং ৫৫ টির বেশি বিভাগ ও সংস্থা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত।
একজন পর্যটক কোন পর্যটন কেন্দ্রে গিয়ে নিরাপত্তা তথ্য সহায়তা চাইলে আলাদা আলাদা দপ্তরের কাছে যাননা সেখানে ট্যুরিস্ট পুলিশই তার কাছে দৃশ্যমান সরকারি সেবাদান কারী প্রতিষ্ঠানগুলোর একটি। ফলে ট্যুরিস্ট পুলিশের আচরণ ও সেবার মান পর্যটক এর কাছে বাংলাদেশের অভিজ্ঞতার একটা অংশ হয়ে ওঠে।।
অতিরিক্ত আইজিপি বলেন, ট্যুরিস্ট পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে না তাদেন পর্যটন বান্ধব সেবাও নিশ্চিত করতে হয়। এ কারণে পর্যটন ব্যবস্থাপনা, হসপিটালিটি ম্যানেজম্যান্ট, বিদেশী ভাষা, আন্ত:সাংস্কৃতিক যোগাযোগ, পর্যটকের আচরণ, জরুরী পরিস্থিতি মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনার মত বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
তিনি জানান, ২০১৩ সালে যাত্রা শুরু করা ট্যুরিস্ট পুলিশ বর্তমানে ৩২ টি জেলা ও ১৩০টি পর্যটন কেন্দ্রে দায়িত্ব পালন করছে। চলতি বছরের প্রথম ৮ মাসে এসব এলাকায় ১০ হাজারেরও বেশি বিদেশি পর্যটক এসেছেন। এ সময় হারিয়ে যাওয়া ৩৬৫ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বিপদে পড়া ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পর্যটন কেন্দ্রে অপরাধ ও হয়রানীর ঘটনায় ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি হারানো মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করে তাদের কাছে ফেরত দেওয়ার কথা ও জানান তিনি।
আজিজুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি নিজস্ব হটলাইনও ২৪ ঘন্টা চালু রয়েছে তবে দায়িত্বের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামও বাড়ানো দরকার।
উক্ত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রউফ এবং পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামীমুজ্জামান।
নোটঃ ইনসেটে অতিরিক্ত আইজিপি এম আজিজুর রহমান।
