বুধবার, 28 অক্টোবর 2026 · 06:31
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

​নওগাঁয় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন।

14 Jun 2026 • কৃষি অর্থনীতি।

​নওগাঁয় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন।

​নওগাঁয় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

​নওগাঁ প্রতিনিধি:মোঃ রাফি হোসেন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​আজ শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে নওগাঁ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমান কর্তৃক দেশব্যাপী এই বিশাল কর্মসূচির উদ্বোধনের পর পরই নওগাঁয় এই স্থানীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চত্বরে একটি বৃক্ষ রোপণ করে জেলাভিত্তিক এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।
​এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
​মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, নওগাঁ।
​মাসুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক, নওগাঁ।
​জান্নাত আরা তিথি, অতিরিক্ত জেলা প্রশাসক।
​শাহীন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ সদর।
​শহিদুল ইসলাম, সহকারী রেঞ্জার, বন বিভাগ, নওগাঁ।
​এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে এই বৃক্ষরোপণ কর্মসূচি জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

আরও পড়ুন

নদীর বুকে জেগেছে চর, ঘাস বেচে বাঁচে হাজারো ঘর!

ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়!

পলিমাটির আশীর্বাদ: যমুনা চরে মাসকলাই চাষে বাম্পার ফলনের আশা!

ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা!

মাছের উৎপাদন বাড়াতে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত!

কেরু’তে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগারমিল// চিনিকলগুলি চলমান থাকলে কর্মসংস্থান হবে অগনিত মানুষের ……ঠাকুরগাঁওয়ে বিএসএফআইসি চেয়ারম্যান!