বুধবার, 28 অক্টোবর 2026 · 00:46
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান উদযাপিত!

20 Sep 2026 • সারাদেশ

নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান উদযাপিত!

 

মোঃ রাফি হোসেন  (নওগাঁ) জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান। নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার বৈচিত্র্যকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। এ সময় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নওগাঁর বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার নানা চিত্র আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে জেলার সৌন্দর্য ও সম্ভাবনাকে নতুনভাবে উপস্থাপনের পাশাপাশি প্রতিভাবান আলোকচিত্রীদের সৃজনশীল কাজকে উৎসাহিত করার সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও নির্বাচিত আলোকচিত্রীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ তরুণ ও প্রতিভাবান আলোকচিত্রীদের মধ্যে সৃজনশীলতা বাড়াতে উৎসাহ জোগাবে এবং নওগাঁর বিভিন্ন ইতিবাচক দিক দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের উপস্থিতি আয়োজনের গুরুত্ব ও সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
ফটোগ্রাফি বর্তমানে শুধু ছবি ধারণের মধ্যে সীমাবদ্ধ নয়; একটি এলাকার ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবনকে দৃশ্যমানভাবে তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই বিবেচনায় নওগাঁর স্থানীয় প্রতিভাবান আলোকচিত্রীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নওগাঁর প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার নানা অনুষঙ্গ আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার এই উদ্যোগ জেলার ইতিবাচক ভাবমূর্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার ক্ষেত্রেও ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!