বুধবার, 28 অক্টোবর 2026 · 04:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নতুন করে আওয়ামীলীগ পুনর্গঠন প্রক্রিয়া : সম্ভাব্য নেতৃত্বে আসছেন যারা!

27 Aug 2026 • জাতীয় সংবাদ

নতুন করে আওয়ামীলীগ পুনর্গঠন প্রক্রিয়া : সম্ভাব্য নেতৃত্বে আসছেন যারা!

পলিটিক্যাল ডেস্ক| জনতার দেশ:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কেন্দ্রে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজে এগিয়ে চলছে।এরই মধ্যে দলের ভেতরে বাতিল হয়েছে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’র ধ্যান ধারণা। এখন শেখ হাসিনাকে ছায়ায় রেখে তুলনামূলক কম বিতর্কিত নেতাদের নেতৃত্বে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলটির একাধিক নেতার সংগে কথা হলে তারা জানান, শেখ হাসিনার অনুপস্থিতিতে তার দিক নির্দেশনা অনুসারেই এসব নেতা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অন্যতম প্রাচীন এই দলটি পরিচালনা করবেন।
দেশ ও বিদেশে অবস্থানরত অন্তত ডজন খানেক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। এরপর জেলা,উপজেলা ও থানা পর্যায়ের কমিটি এবং দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে।
দলের অভ্যন্তরীণ সূত্র বলছে এই পুনর্গঠন প্রক্রিয়ায় আগের অনেক প্রভাবশালী নেতা বাদ পড়তে পারেন অন্যদিকে দুর্দিনে দলের কাজে সক্রিয় থাকা কয়েকজন নেতা নতুন দায়িত্বে আসতে পারেন। শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ফলে আওয়ামী লীগের অনেক নেতা দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তবে দেশে তিনি যদি কারাবন্দি হন অথবা দেশে ফিরতে না পারেন তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী গঠিত নতুন নেতৃত্বই দল পরিচালনা করবে বলে নেতারা মনে করছেন।
দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক  গণমাধ্যম ‘টাইমস অব  বাংলাদেশ ‘কে বলেন শেখ হাসিনাকে বাদ দিয়ে কোন রিফাইন্ড আওয়ামী লীগ তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না। তাই তিনি মূল নেতৃত্বে থাকবেন। যদি তিনি দেশে ফিরে কারাবরণ করেন অথবা ভারত থেকে ফিরতে না পারেন তা বিবেচনা করেই এমন নেতৃত্ব তৈরি করা হচ্ছে। যাতে তারা শেখ হাসিনার নির্দেশনায় দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেন।
আওয়ামী লীগের নেতাদের আশা বিএনপি সরকার এর আগেই দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার সুযোগ করে দেবে।
এ ব্যাপারে কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান  শেখ হাসিনার নির্দেশের পরও যারা সক্রিয় হননি, তারা সাংগঠনিক দায়িত্ব থেকে বাদ পড়তে পারেন। পলাতক বা কারাবন্দী নেতাকর্মী যাদের খোঁজ খবর কেউ রাখেননি এমন নেতাদের বিষয়েও ইতিবাচক মনোভাব রয়েছে।
তাদের বক্তব্য বড় ধরনের ধাক্কার  মধ্যেও তৃণমূলের নেতাকর্মীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।  ফলে আগের মত শুধু বেস্ট নেতাদের উপর নির্ভর না করে নতুন নেতৃত্ব তৈরির চিন্তা করা হচ্ছে।
এদিকে প্রায় দুই বছর নিষ্ক্রিয় থাকার পর অনেক নেতা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে,বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও করছে।
ভারত ছাড়াও বেলজিয়াম, সিঙ্গাপুর,ফ্রান্স,  যুক্তরাষ্ট্র, দুবাই নেপাল, থাইল্যান্ড ও পর্তুগালে থাকা আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ  রাখছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা এ ব্যাপারে খুবই সক্রিয়।

৫০ জন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্য সিটি কর্পোরেশনের  মেয়র কাউন্সিলর
এসব নেতা এখন কোথায় আছেন জানতে চাইলে কলকাতায় অবস্থানরত দলের সভাপতি মন্ডলীর এক সদস্য গণমাধ্যম কে জানান এসব নেতার মধ্যে প্রায় ১৫০ জন বর্তমানে কারাগারে আছেন বাকিরা দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন।
বর্তমানে যুক্তরাজ্যে থাকা বরিশাল অঞ্চলের একজন সাবেক মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নেতাকর্মীদের জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়ে। দু বছর পর পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করলে অনেকে  আবার সক্রিয় হওয়ার চেষ্টা করেন।

আওয়ামী লীগের আরেক সাবেক মন্ত্রী বলেন, শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সবাইকে   সক্রিয় হতে হবে। যারা ফিরবেন না ধরে নেবে তারা আর আওয়ামী লীগের রাজনীতি করতে চান না।
দলের নেতারা জানান  ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা  দেশে ফিরলে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম কি হবে? থাকলে কিভাবে কার্যক্রম চলবে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে কে কোন দায়িত্ব পালন করবেন এসব নিয়ে একাধিক রূপরেখা তৈরি করা হচ্ছে।মোট কথা নেতৃত্বের একাধিক কাঁঠামো তৈরি করা হচ্ছে প্রতিটি কাঠামোতে ভিন্ন ভিন্ন নেতাকে সামনে রাখা হচ্ছে। দেশ ও বিদেশ থেকে কারা দলীয় নির্দেশনা দেবেন সেই পরিকল্পনাও করা হচ্ছে।
দলের কয়েকজন তরুণ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তি, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)  পুলিশ ও বিভিন্ন সংস্থার কয়েকজন ব্যক্তি এসব কাজের সমন্বয় করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, সভাপতি মন্ডলীর সদস্য সাবের হোসেন চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক আফম বাহা উদ্দিন নাসিম, আসাদুজ্জামান খান কামাল, শ.ম. রেজাউল করিম.’  আলী আরাফাত, মৃণাল কান্তি দাস, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মইনুল হোসেন নিখিল ছাত্রলীগের সাদ্দাম, ওরা নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে ও ফোনে যোগাযোগ করছেন। তারা নেতা কর্মীদেরকে  কর্মপরিকল্পনা দিচ্ছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
দলের একাধিক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যম কে জানান, কঠিন সময়ে সক্রিয় থাকার কারণে জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাসিম শ,ম রেজাউল করিম চৌধুরী সাইফুজ্জামান চৌধুরী নওফেল এবং  হাবিবে মিল্লাত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

পরিস্থিতি বিবেচনায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী কেও  গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
দলীয় দিবস ও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে  অনেকেে  সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন।ইদানিং  সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া শেখ হেলাল উদ্দিন ফজলে শামস পরশ,  ডক্টর হাসান মাহমুদ, আলাউদ্দিন নাসিম, লিয়াকত শিকদার, নজরুল ইসলাম বাবু,  মাহমুদ স্বপন অসীম কুমার উকিল যুব লীগের গাজী মেজবা সাচ্চু ও আফজাল বাবুসহ কয়েকজন নেতা অনলাইনের বিভিন্ন আলোচনায় যুক্ত হচ্ছেন।
ইউরোপীয় ইউনিয়ন আওয়ামীলীগের কয়েকজন নেতা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা আওয়ামীলীগের নেতাকর্মীগণ  নিজেদের অবস্থান থেকে সক্রিয় রয়েছেন। বিভিন্ন কর্মসূচি  পালন করে বিদেশী দূতাবাসগুলোর নজরে আসার চেষ্টা করছেন নজরুল ইসলাম চৌধুরী মহসিন মোঃ শওকত ফারুকসহ অনেকে।
বর্তমানে আওয়ামী লীগের ১০৭ জন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী, সংসদ সদস্য দেশের ৭০ টি কারাগারে বন্দি আছেন। তাদের মধ্যে ৩৪ জন প্রতিমন্ত্রী ৭৩ জন সাবেক সংসদ সদস্য  এবং ১২ জন সাবেক নারী সংসদ সদস্য রয়েছেন।
এর বাইরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অনেক নেতাকর্মীয় কারাগারে আছেন  তা থেকেও অনেককে নতুন সাংগঠনিক কাঠামোয় মূল্যায়ন করা হতে পারে।

 

আরও পড়ুন

জুলাই গণ অভ্যুত্থান মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড এর এমডি দিলীপ আগরওয়াল এর পুনরায় রিমান্ড চায় পুলিশ!

অসুস্থ স্হানীয় সরকার মন্ত্রী মঈন খান কে দেখতে এভার কেয়ার হাসপাতাল ছুটে গেলেন রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর!

৪ কঠিন শর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনালের কাজ আটকে দিয়েছে নির্মাণ সংস্হা জাপান কনসোর্টিয়াম!

পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ -আল জহির এর বাসা থেকে বিপুল পরিমান মাদক সামগ্রী উদ্ধারঃ অবশেষে পুলিশ হেড কোয়ার্টার্সে সংযুক্ত!

নতুন প্রযুক্তি উদ্ভাবনঃ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে প্রধান মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস!

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!