মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 20:51
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নরসিংদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেফতার!

06 Sep 2026 • সারাদেশ

নরসিংদী থেকে  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেফতার!

নরসিংদী প্রতিনিধিঃ
মাহিয়া মুনি শিবপুর উপজেলার সৃষ্টিগড় গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহবায়ক।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ৫ সেপ্টেম্বর রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় চত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা  মেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
ঢাকার যাত্রাবাড়ী থানায়  ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর করা একটি মামলার আসামি মাহিয়া মনি। শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি করা অপর একটি মামলাতেও তাকে আসামি করা হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারের পর সে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রচার ও সরকার বিরোধী কার্যক্রমে লিপ্ত ছিল বলে স্বীকার করেছেন। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!