মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 00:59
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন!

02 Oct 2026 • সারাদেশ

নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন!

নরসিংদী জেলা প্রতিনিধি|জনতার দেশঃ
নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সংগঠন গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নরসিংদী পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে প্রতিটি পূজামণ্ডপে ভলান্টিয়ার টিম ও কঠোর নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দিয়ে খায়রুল কবির বলেন, ফ্যাসিস্ট সংগঠনের এবার প্রধান টার্গেট হতে পারে শারদীয় দুর্গাপূজা। এই আশঙ্কা থাকাটাই অত্যন্ত স্বাভাবিক। তাই আমাদের এবার আগের চেয়েও অনেক বেশি সতর্ক থাকতে হবে।
নরসিংদী পৌরসভার প্রশাসক সফি উল্লাহ সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা পূজা উৎযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!