সোমবার, 26 অক্টোবর 2026 · 17:40
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নরসিংদীতে কারাগারে বন্দীদের জন্য টিভি, বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ!

30 Aug 2026 • বিনোদন

নরসিংদীতে কারাগারে বন্দীদের জন্য টিভি, বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ!

 জেলা প্রতিনিধি[নরসিংদূ:

রবিবার (৩০ আগস্ট) নরসিংদী জেলা কারাগারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
এ সময় বন্দীদের জন্য চারটি টেলিভিশন, হারমোনিয়াম ও তবলা এবং মহিলা বন্দীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি কারাগারে থাকা শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী প্রদান করা হয়।
উপকরণ বিতরণের সময় বন্দীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিনোদন ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ তৈরি হওয়ায় তারা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারাগার প্রাঙ্গণেও সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এবং নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. তারেক কামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন কারাগারের প্রফেশন অফিসার, সহকারী সার্জন, জেলার হুমায়ুন কবির, ডেপুটি জেলারসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কারাগারে অবস্থানরত ব্যক্তিদের শুধু শাস্তি প্রদান নয়, বরং তাদের সংশোধন, মানসিক বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং সমাজে পুনর্বাসনের উপযোগী করে গড়ে তোলাই আধুনিক কারা ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগ বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

প্রেমের মরা জলে না ডুবে শুকনাতেই ডুবে মরলো পরিবার নিয়ে!

কক্সবাজার মেরিন ড্রাইভে ইনানী সমুদ্র সৈকত এলাকায় টুপটুপ রেসটো এন্ড রিসোর্টে’ এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০ জন পর্যটকের মৃ*ত্যু!

যার কলমের কথায় গান গেয়েছেন মনির খান-সালমাসহ জনপ্রিয় শিল্পীরা!

বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী!

৬০-৭০ দশকে বাংলাদেশ -পাকিস্তানের হার্টথ্রুব লিজেন্ড হিরোইন “শবনম” এর অজানা তথ্য!

চিত্রনায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার দাম্পত্য জীবনের ট্র্যাজেডি!