মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 04:33
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ!

10 Oct 2026 • সারাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, এসআরবি ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে দিনভর অভিযান চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি। দায়ের হয়নি কোনো মামলাও।

শনিবার (১০ অক্টোবর)নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী চরমধুয়া, নিলক্ষা ও বাঁশগাড়ি চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের স্থান পরিদর্শনের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাটি কাটার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালান অভিযানে অংশ নেওয়া সদস্যরা। তবে ঘটনাস্থলে বালু উত্তোলনের যন্ত্রপাতি কিংবা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের অধিকাংশ বাড়িঘর ছিল তালাবদ্ধ। তিনটি চরাঞ্চলে নারী ও শিশু ছাড়া পুরুষদের উপস্থিতিও ছিল খুবই কম। বন্ধ ছিল দোকানপাট। সব মিলিয়ে পুরো এলাকায় বিরাজ করছিল থমথমে পরিস্থিতি।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, সার্কেল এএসপি বায়েজিদ বিন মনসুর এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা অংশ নেন।
প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত থাকবে। সন্দেহভাজন সন্ত্রাসীদের গ্রেপ্তারে গভীর রাতেও অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!