নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ৫ রাউন্ড গুলি ম্যাগজিন সহ ৪ জন গ্রেফতার!
05 Sep 2026 • সারাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
গতকাল আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে তাড়াবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া এলকায় ঝরনা মহলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন সহ রূপগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ১বিদেশী পিস্তল ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নাজমুল হোসেন (৩০) মো: নিহাল (২১) উভয় পিতা:নবী হোসেন। মো সাজ্জাদ (২০) পিতা আব্দুর রহিম এবং সফিকুল ২৪ পিতা :শহিদুল ইসলাম, সর্ব সাং ঠিকানা:গ্রাম তারাবো, থানা, রূপগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ।
পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
