বুধবার, 28 অক্টোবর 2026 · 05:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে কবিরাজ সহ আটক -৯।

17 Aug 2026 • সারাদেশ

নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে কবিরাজ সহ আটক -৯।

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
পরে আটককৃত মাদক সেবনকারীদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল রাত থেকে  ও আজ সোমবার ১৭ আগস্ট সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  
ম্যাজিস্ট্রেট শাহিনা নাছরিনের নেতৃত্বে ও নাসিরনগর থানা পুলিশের সহযোগিতায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, মাদকবিরোধী অভিযানের সময় মাদক সেবনের অভিযুক্ত আটককৃত ৯ জনকে হাতেনাতে ধরা হয়েছে। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রমে কারাদণ্ড দো হয়।দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, লালুমিয়া, জালাল মিয়া,পায়েল মিয়া,চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইকবাল মিয়া,হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়া,চাপড়তলা ইউনিয়নের সফিক মিয়া, আঙ্গুর মিয়া।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম বলেন, নিয়মিত  মাদকবিরোধী অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার পর দন্ডপ্রাপ্তদের থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!