বুধবার, 28 অক্টোবর 2026 · 00:22
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

“নেপালে প্রাকৃতিক দুর্যোগ”বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা ১৬২নিখোঁজ ৪০৩ পর্যটক!

27 Aug 2026 • সারাদেশ

“নেপালে প্রাকৃতিক দুর্যোগ”বন্যা ও ভূমিধসে  মৃত্যুর সংখ্যা ১৬২নিখোঁজ ৪০৩ পর্যটক!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশ:

আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জন এবং নিখোঁজ ৪০৩ পর্যটক।  পুলিশের বরাত   দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে ৬৪ জনের মরদেহ চিত ওয়ান জেলার ভাটি অঞ্চল থেকে এবং আরো ২৬ জনের মরদেহ পূর্ব নাওয়ালপরাসি থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার তিব্বত সীমান্তের কাছে রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।
এই দুর্যোগে এখনো কয়েকশো মানুষ নিখোঁজ রয়েছেন।উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৪০৩ পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন যাদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক।

*নেপাল -তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা- ভূমিধসের সূত্রপাত যেভাবে*

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্রশাহ এই প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রায় ৮ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র, চীন ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত সহ আরো বেশ কিছু দেশ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বা ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
শুরুতে ভূমিকম্পের কারণে এই বন্যা হয়েছে বলে ধারণা করা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে হিমবাহ এবং এর ফলে ধ্বংসাবশেষের প্রবল স্রোতই মূলত সেই ভূকম্পন তৈরি করেছিল।
বিজ্ঞানীরা বর্তমানে পুরো ঘটনার পর্যায়ক্রম অনুসন্ধানে কাজ করছেন। হিমালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ গলার গতি বাড়লেও এই আকস্মিক দুর্যোগের পেছনে এর সরাসরি সম্পৃক্ততা নিয়ে এখনই চূড়ান্ত কোন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে তারা মনে করছেন।

এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম “সিসিটিভি”আজ সকালে জানিয়েছে তিব্বতের গিরং কাউন্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। সিসিটিভি জানায়, নিখোঁজদের মধ্যে ২৬০ জনই বিদেশি নাগরিক আর এ পর্যন্ত ৩ জনের  মৃত্যুর খবর পাওয়া গেছে।

তথ্যসূত্র:

*BBC

* Daily Star

*Bangla Tribune

*SOMOY TV

*RTV

*ATN Bangla

ছবিঃসংগৃহিত।

 

 

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!