মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 21:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড।

09 Aug 2026 • অপরাধ।

পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড।

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পত্নীতলা থানা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক সংশ্লিষ্টতায় ৪ জনকে গ্রেফতার করেছে। পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (৯ আগস্ট ২০২৬) পত্নীতলা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ওই ৪ জনকে আটক করে। অভিযানের পর তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের অপরাধের ধরন ও সংশ্লিষ্টতা বিবেচনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

আরও পড়ুন

রায়পুরাতে (নরসিংদী) মেঘনা নদীতে চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের হিড়িক!

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন!

মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে!

প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I

আশুলিয়ায় এক পোশাক শিল্প কারখানার কর্মকর্তার আকস্মিক মৃত্যু কে ঘিরে মালিক পক্ষ এবং নিহতের পরিবারের মধ্যে টানাপোড়েন!