বুধবার, 28 অক্টোবর 2026 · 02:32
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

“পল্টন ময়দানে বক্তৃতা দেয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেয়া এক কথা নয়” বিরোধী দলের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য কে ঘিরে সংসদের তৃতীয় অধিবেশন উত্তপ্ত “আমি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত”– স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ!

29 Aug 2026 • সারাদেশ

“পল্টন ময়দানে বক্তৃতা দেয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেয়া এক কথা নয়” বিরোধী দলের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য কে ঘিরে সংসদের তৃতীয় অধিবেশন উত্তপ্ত “আমি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত”– স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ!

ডেস্ক রিপোর্ট | জনতার দেশ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর একটি মন্তব্য কে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

দেশের  বর্তমান আইন  শৃঙ্খলা পরিস্থিতি এবং ছিনতাই হামলার ঘটনা নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, “পল্টন ময়দানে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা নয়। ”

উত্তেজনার সূত্রপাতঃ
*সম্পূরক প্রশ্ন :জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন যে, দিনে দুপুরে অস্ত্র ব্যবহার করে ছিনতাই হচ্ছে এবং বিরোধীদলের ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার না করে উল্টো মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

*স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য*

এই প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন যে, শাহবাগ স্কয়ার বা পল্টনের বক্তৃতার মত ঢালাও অভিযোগ সংসদে করা সমীচীন নয়।

*সংসদে হট্টগোল ও অচলাবস্থা*

স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য কে তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ ‘ আখ্যা দিয়ে বিরোধী দলের সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে চিৎকার ও টেবিল চাপরে তীব্র প্রতিবাদ জানান।
*অবশেষে বক্তব্য প্রত্যাহার*

হট্টগোলের মুখে এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করে নেন। তবে বিরোধী দলীয় সদস্যরাও বক্তব্য টি রেকর্ড থেকে পুরোপুরি এক্সপান্স ( বাদ)করার দাবি জানাতে থাকেন।
স্পিকারের হুশিয়ারি ও উদ্বেগ : পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বারবার সংসদ সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানান। তিনি মন্তব্য করেন,এটাতো আওয়ামী লীগের আমল না। এখানে আপনারা ইচ্ছামত সরকারের সমালোচনা করতে পারছেন।
তবে ক্রমাগত হট্টগোল চলায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত।
এই ঘটনার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন,  যে কোন প্রত্যেকটি ভাল কাজের সঙ্গে তারা সরকারের সঙ্গে থাকবেন, তবে অন্যায়ের প্রতিবাদ করে যাবেন।
স্পিকার জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে তা বাদ দেওয়া হবে।

 

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!