পাকিস্তান কর্তৃক আফগানিস্তানে ব্যাপক ড্রোন ও বিমান হামলা!
24 Sep 2026 • সারাদেশ

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
আফগানিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলা চেষ্টার জবাবে দেশটির দশটি স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ভোরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে পাকিস্তান আফগানিস্তানের ১০ টি স্হানে নির্ভুল বিমান ও ড্রোন হামলা চালিয়েছে।আফগানিস্তানে এসব স্হান থেকে ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণ করা হতো।
এর একদিন আগে আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করা ৮ টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল দেশটির নিরাপত্তা সূত্র।
সূত্রগুলো জানায়, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৮ টি ড্রোনই সময়মতো সনাক্ত করে এবং সেগুলো বাধা দিয়ে ভূপাতিত করে। এর মধ্যে ৪ টি ‘তোরখাম’ সীমান্ত এলাকায় এবং বাকি ৪টি ‘কোহাটের’ কাছের পার্বত্য এলাকায় ভূপতিত করা হয়।
আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানান, পাকিস্তানের হামলা গুলো ছিল পরিকল্পিত,নির্ভুল, নিয়ন্ত্রিত ও আনুপাতিক। পাকিস্তানের হামলার চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত শনাক্ত সামরিক স্থাপনা গুলোতেই হামলা সীমাবদ্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর আফগান ভূখণ্ড থেকে ড্রোন পাঠিয়ে পাকিস্তানের উপর যে হামলার চেষ্টা করা হয়েছে তার তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। এটি ‘পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘গুরুতর ও অগ্রহণযোগ্য’ আগ্রাসন বলে মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি ও তাদের সহযোগী নেটওয়ার্ক থাকার বিষয়ে পাকিস্তান বহু বছর ধরে আফগান তালেবান সরকার ও সংশ্লিষ্টদের উদ্বেগ জানিয়ে আসছে।
তার দাবি, এসব নেটওয়ার্ক ধ্বংস করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়ার বদলে তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক ড্রোন
অভিযান চালিয়ে পরিস্থিতি আরো উত্ত্যক্ত করেছে।
তারার বলেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনুপ্রবেশকারী সব ড্রোন সনাক্ত, অনুসরণ ও ধ্বংস করেছে। ফলে সেগুলো নির্ধারিত কোন লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি।
তিনি সতর্ক করে বলেন, আফগান ভূখণ্ড থেকে কোন সন্ত্রাসী গুষ্টি কিংবা আফগান তালেবান সরকার নিজে কোন হামলা চালালে পাকিস্তান তা মেনে নেবে না। পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের যে কোনো ঘটনায় তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। সেই সঙ্গে তালেবান সরকারকে পাকিস্তানের বিরুদ্ধে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ এবং আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠী গুলোর বিরুদ্ধে কার্যকর দৃশ্যমান ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তবে আতাউল্লাহ তারার সতর্ক করে বলেন, পাকিস্তান উত্তেজনা বাড়াতে চায় না এবং আঞ্চলিক শান্তি সংলাপ ও ঘটনমূলক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে এই অবস্থানকে দুর্বলতা বা শত্রুতামূলক কর্মকাণ্ড সহ্য করার মানসিকতা হিসেবে দেখা উচিত নয়।
তিনি বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ভৌগলিক অখণ্ডতা ও নাগরিকদের জীবন রক্ষায় সব পদক্ষেপ নেবে। আফগান তালেবান এর পক্ষ থেকে ভবিষ্যতে কোন উস্কানিমূলক কর্মকান্ড হলে তার দৃঢ় ও কঠুর জবাব দেওয়া হবে।
তথ্যসূত্রঃ
#Associate press of Pakistan (APP)
#Independent News Pakistan (lNP)
#বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদ।
ছবি:
# সংগৃহিত।
