মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 03:21
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ফিলিস্তিনের গাজায় বিমান হামলায় আল -জাজিরার ফটো সাংবাদিক আহমেদ উইশাহ নিহত!

31 Aug 2026 • সারাদেশ

ফিলিস্তিনের গাজায় বিমান হামলায় আল -জাজিরার ফটো সাংবাদিক আহমেদ উইশাহ নিহত!

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলায়  আগে ভাইকে হারিয়েছেন এবার নিজেই নিহত আল জাজিরার ফটো
সাংবাদিক।ফিলিস্তিনের গাজায় বিমান হামলায় আল জাজিরার ফটো সাংবাদিক আহমেদ উইশাহ নিহত হয়েছেন। উপত্যকাটির মধ্যাঞ্চলীয় বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে তিনি অবস্থানকালে সেখানে এ হামলা চালানো হয়।
গাজায় কর্মরত আল জাজিরার সংবাদ কর্মীরা জানান শনিবারের ওই হামলায় উইশাসহ দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরেকজন ফিলিস্তিনি।
এক বিবৃতিতে আল জাজিরা তাদের এ সংবাদ কর্মীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করায় ইজরাইলি বাহিনীর তীব্র সমালোচনা করেছে।তারা বলেছেন,২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের গণহত্যা  শুরুর পর থেকে বিভিন্ন হামলায় এ নিয়ে আল জাজিরার ১২ জন সাংবাদিক কর্মী নিহত হলেন।
ভয়ংকর এ অপরাধে জড়িত ইসরাইলি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আইনি প্রতিষ্ঠানগুলোকে জরুরী বাস্তবমুখি পদক্ষেপ  নেওয়ার  জন্য বিবৃতিতে আহ্বান পুনর্ব্যক্ত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

সূত্র:

# কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ  মাধ্যম আল-জাজিরা।

ছবি তথ্যঃ

আহমেদ উইশার ছবিটি পেজবুক থেকে সংগৃহিত।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!