বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান চিত্রঃ চারদিকে খুন সহিংসতা আর অজ্ঞাত লাশের সারি!
04 Sep 2026 • সারাদেশ

মো: মাহবুবুর রহমান খানঃ
৫ আগস্ট ২০২৪ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শুরু করে ২০২৬ সালের বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি এবং হত্যা ও মরদহের বিবরণ সংক্রান্ত সার্বিক চিত্রটি বেশ কিছু ওঠানামা ও প্রশাসনিক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে।
বিগত দুই বছরের সার্বিক পরিস্থিতির একটি বস্তুনিষ্ঠ বিবরণ নিম্নে উল্লেখ করা হলোঃ
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর অনেক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছিল। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, অনেক পুরনো রাজনৈতিক হত্যাকাণ্ড বা গুম হওয়া ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনা নতুন করে নথিভুক্ত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিগত এক-দেড় বছরে রেকর্ড হওয়া অনেক মার্ডার কেস মূলত পূর্ববর্তী সরকারের আমলের (২০০৯- ২০২৩) ধামাচাপা দেওয়া ঘটনা যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভুক্তভোগী পরিবারগুলোমামলা করতে সমর্থ হয়েছে।
২০২৫ বনাম ২০২৬ এর পরিস্থিতি চিত্রঃ
সরকারি বিভিন্ন সংস্থা ও পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট মাসের তুলনায় সালে ২০২৬ সালের একই সময়ে(জানুয়ারি- আগস্ট) হত্যাকাণ্ডের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। ২০২৫ সালের প্রথম আট মাসে যেখানে ২৬০৭টি হত্যাকান্ড নথিবদ্ধ হয়েছিল ২০২৬ সালে প্রথম আট মাসে তা কমে ২৩৩২টিতে দাঁড়িয়েছে ।
নারী ও শিশু নির্যাতনঃ
সাম্প্রতিক প্রতিবেদনে মাঝে মধ্যে রাজনৈতিক সহিংসতা এবং নারী ও শিশুদের উপর সহিংসতার গ্রাফ বাড়ার কথা বলা হলেও পুলিশের বার্ষিক ডাটাবেজ অনুযায়ী সার্বিক নারী ও শিশু নির্যাতনের মামলা আগের বছরের তুলনায় অনেক হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থাঃ
*মব বায়োলায়েন্স ও অস্থিতিশীলতা*
২০২৪ সালের ৫ আগস্টের পর একটি দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং শিল্পাঞ্চল গুলোতে ‘মব জাস্টিস’ বা গণপিটুনির মত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল যা দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলার ওপর বড় চাপ সৃষ্টি করে।
*লুট হওয়া অস্ত্র ও পুলিশের পুনরুদ্ধার সংকট*”
ফ্যাসিস্ট সরকার পতনের দিন দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছিল। উক্ত ঘটনার দুই বছর পরও ১৩০৯ টি আগ্নেয়াস্ত্র কোন উদ্ধার সম্ভব হয়নি। আগ্নেয়াস্ত্র গুলো অপরাধীদের হাতে থাকায় আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
*বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ*
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে,পুলিশ প্রশাসন কে সম্পূর্ণ সচল ও সংস্কার করার কাজ চলছে।তিনি বলেন,বর্তমানে বিচার আইনের আওতাধীন অপরাধের সংখ্যা কমতে শুরু করেছে। কোন অপরাধ ( যেমন অতি সম্প্রতি রংপুরে ৪ খুন বা মিরপুরে শিশু হত্যা) ঘটলে দ্রুত সময় অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।
সামগ্রিকভাবে ৫ আগস্ট এর পর তৈরি হওয়া চরম আইন-শৃঙ্খলা ভাঙ্গনের পরিস্থিতি থেকে বাংলাদেশ পুলিশ ধীরে ধীরে মাঠপর্যায়ে ফিরে যাচ্ছে কিন্ত সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সম্পূর্ণ নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্রঃ
এই সরকার ক্ষমতায় আসার পর দেশের মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী (মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন -MSF)মাসিক রিপোর্ট অনুযায়ী নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জেলা, নদী, খাল-বিল, পুকুর, জলাশয় এবং সড়ক থেকে প্রতি মাসে গড়ে ৫০ থেকে ৭০ টির মত অজ্ঞাত পরিচয় #লাশ উদ্ধার হচ্ছে।
২০২৬ সালের মে মাসে সারা দেশে ৫৩টি অজ্ঞাত পরিচয় #লাশ উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডের সংখ্যাঃ
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুন সারাদেশে মোট ১,৭৭৮ টি হত্যাকাণ্ড মামলা রেকর্ড করা হয়েছে।
সরকার গঠনের পর চিত্রঃ বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর (মার্চ- এপ্রিল- মে এই তিন মাসে মোট ৯১৫ টি খুনের মামলা নথিভুক্ত হয়। তার মধ্যে মার্চে ৩১৭ টি এপ্রিলে ২৮৮ টি এবং মে মাসে ৩১০ টি)
( সূত্রঃ The Daily Star)
বিভাগ ভিত্তিক লাশ ও খুনের সংখ্যাঃ
উদ্ধার হওয়া লাশ ও মার্ডার কেসের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ,৪১১ টি দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ ৩৬৬ টি (সূত্র বণিক বার্তা)
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আংশিক দুর্বলতা এবং রাজনৈতিক পদ পরিবর্তন পরবর্তী আধিপত্য বিস্তারকে দায়ী করেছেন অপরাধ বিশ্লেষকরা (গোত্র দ্য ডেইলি স্টার)
সমসাময়িক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির জের টেনে বিগত ফ্যাসিস্ট সরকারের কট্টর রাজনৈতিক সমালোচক ফ্রান্স প্রবাসী ব্লগার এন্ড এ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লাইভে এসে বলছেন,ফ্যাসিস্ট সরকারের আমলেও দেশে এত খুন খারাপি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। যা ঘটেছে জুলাই আন্দোলনের পর থেকে। তিনি লাইভে এসে বলছেন বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে দেশে যে অরাজকতা,খুন খারাপি,লাশের রাজনীতি শুরু হয়েছে হাসিনা সরকারের আমলেও দেশের এত অধঃপতন হয়নি। তিনি আগের চেয়ে সামনে আরো ভয়াবহ আন্দোলন পরিস্থিতির পূর্বাভাস দেখছেন বলে লাইভে এসে জানালেন।
তথ সূত্র:
#ভোরের কাগজ
#ডেইলি স্টার
#ঢাকা মেইল ডট কম
#ইত্তেফাক
#কালের কণ্ঠ
#প্রথম আলো
#মাছ রাঙা নিউজ
# মানবাধিকার ও সংস্কৃতি ফাউন্ডেশন (MSF)
প্রতিবেদক,মাহবুবুর রহমান খান
সম্পাদক-প্রকাশক,দৈনিক জনতার দেশ।
