সোমবার, 26 অক্টোবর 2026 · 20:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বিশ্বেরবিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ!

28 Sep 2026 • সারাদেশ

বিশ্বেরবিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

*ইসরায়েল কে সমর্থনের প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ*
গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যায় জার্মান সরকারের সমর্থনের প্রতিবাদে দেশটির বার্লিন শহরে বিক্ষোভ হয়েছে। গত রবিবার ২৭ সেপ্টেম্বর ‘অল আইজ অন গাঁজা স্টপ দ্যা জেনোসাইড’ শীর্ষক শিরোনামে লক্ষাধিক নাগরিক এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরোপলের সক্ষমতা বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন( ইইউ)।
জোটটি জানিয়েছে, ইউরোপে সক্রিয় মানব পাচারকারী চক্রগুলো ভেঙ্গে দিতে ইউরোপুলের জন্য আরো বেশি পরিমাণ অর্থ জনবল ও সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

* ৩ নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা*

মাদক চোরা চালানচক্রের হাতে তিন নারীর হত্যার ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে আর্জেন্টিনায়। পার্টিতে যাওয়ার কথা বলে ওই তিন নারীকে একটি ভ্যানে তোলা হয় এবং এরপর তাদের হত্যার পুরো ঘটনা instagram এ সরাসরি সম্প্রচার করা হয়

*আমাদের স্বনির্ভর হতে হবে নরেন্দ্র মোদি*
‘মন কি বাত’ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন যাতে তারা খাদি পণ্য ও স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র কিনে উৎসবের মৌসুমে ভারতের ঘরোয়া অর্থনীতি কে আরো শক্তিশালী করেন এবং তাদেরদেশীয় উদ্যোক্তাকে প্রাণবন্ত করে তোলেন।

*প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী*
বললেন ‘দেশ ছেড়ে পালাবো না এবং বর্তমান সরকারের হাতে নেপাল তুলে দেব না।

*ইজরায়েলের গণহত্যা শতাব্দী ধরে মনে রাখা হবে
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরমোহাম্মদ*
এ বছর ১০০ বছরে পা দিয়েছেন মাহাথির মোহাম্মদ। জন্মদিনেও তিনি নিজের দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী কঠোর নিয়ম মেনে চলছেন।
#রাশিয়া আতঙ্কে পোল্যান্ডের আকাচ সীমা বন্ধ, বালটিক সাগরে বাড়ল ন্যাটোর উপস্থিতি।
রাশিয়া আতঙ্কে পোলান্ডের আকাশ সীমা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে বালটিক সাগরে বেড়েছে ন্যাটোর উপস্থিতি।
*গাজায় কথিত নিরাপদ অঞ্চলেই বারবার ইসরাইলি হামলা নিহত আরো ৯১*
গাজায় কথিত নিরাপদ অঞ্চলেই বারবার ইসরাইলি হামলা হচ্ছে এতে রবিবার ২৭ সেপ্টেম্বর আরো অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই অবরুদ্ধ উপত্যকায় স্হল অভিযান আরো জোরদার করছে দখলদার বাহিনী।

#আরব সাগরে সাবমেরিন থেকে ক্ষেপন অস্ত্র ছুড়েছে পাকিস্তান
পাকিস্তানের নৌবাহিনীতে সদ্য যুক্ত হওয়া হ্যাঙ্গর শ্রেণীর একটি সাবমেরিন আরব সাগরে প্রথমবারের মতো সরাসরি অস্ত্র নিক্ষেপের মহড়া চালিয়েছে। রোববার ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে। আই এস পি আর বলেছে এই মহড়া পাকিস্তান নৌ বাহিনীর আধুনিক ও যুদ্ধের জন্য প্রস্তুত।

*আল আকসা প্রাঙ্গনে ঢুকে পড়েছে এক হাজারের বেশি ইসরাইলি*
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গনে এক দিনে১০০০ এর বেশি ইজরাইলি বসতী স্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে জেরুজালেম গভর্নমেন্ট বলেছেন, এসব ঘটনায় আল আকসা মসজিদে ঐতিহাসিক আইনগত মর্যাদা নিয়ে বিদ্যমান ব্যবস্থার ধারাবাহিক লঙ্ঘনের মধ্যেই ঘটেছে।
এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মিশাল রবিবার সতর্ক করে বলেছেন আল আকসা মসজিদকে ঘিরে ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ ওই পবিত্র স্থানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আধিপত্য প্রতিষ্ঠার পথ তৈরি করছে। আল আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র স্থান এবং ইসরাইল ফিলিস্তিন সংঘাতের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র হিসেবে বিবেচিত।
*পরমাণু অস্ত্র তৈরি করতে পারে সৌদি আরব মার্কিন আইন প্রণেতাদের শঙ্কা*
সৌদি আরবের পরমাণু কর্মসূচি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বেসামরিক কাজে পরমানু শক্তি ব্যবহারের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাঠানো একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা পুরোপুরি বাদ দেয়নি। তবে দেশটি এখনই পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে এমন কোন তথ্য ওই প্রতিবেদনে নেই। সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরি করতে পারে এ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ অবশ্য নতুন নয়। সৌদি আরবের কাউন্ট প্রিন্স সালমান আগেই বলেছেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে তার দেশ ও তৈরি চেষ্টা করবে। এ কারণে সৌদি আরবের বেসামরিক পরমাণু কর্মসূচির উপর দীর্ঘদিন ধরে নজর রাখছে যুক্তরাষ্ট্র।
*সৌদিতে হুতি দের হামলার দাবিতে আন্তর্জাতিক বাজারে আবার বেড়েছে তেলের দাম*
ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দাবি করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারো বেড়েছে। হুতীদের পরিচালিত ইয়েমেন নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ দাবি করা হয়।।
*যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনা*
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি আন্ডার ওয়াটার ভেহিক্যাল জব্দের দাবি করেছে ইরান।পাশাপাশি ট্রাম প্রশাসন ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
*জাতিসংঘে ভারতের বক্তব্য*
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানকে তীব্র আক্রমণ করে পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকর পাকিস্তানকে সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী ‘সিরিয়াল প্র্যাকটিশনার অব ট্যুারিজম’
হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিতে সমর্থন জানিয়েছে।

তথ্যসূত্রঃ
ইন্ডিয়া টুডে, এনডিটিভি, রয়টার্স, পিটিআই, সিনহুয়া, আল জাজিরা, বাসস, আল কুদস (জেরুজালেম) আল আকসা মিডিয়া নেটওয়ার্ক (গাজা ফিলিস্তিন)।
ছবিঃ
# সংগৃহিত।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!