সোমবার, 26 অক্টোবর 2026 · 19:29
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী নাহিদ মিয়া অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার।

14 Aug 2026 • প্রশাসনিক সংবাদ।

ব্রাহ্মণবাড়িয়ায়  সাজাপ্রাপ্ত আসামী নাহিদ মিয়া  অবশেষে র‌্যাবের  হাতে গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।জনতার দেশ:

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গত ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাজারপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

র‌্যাব-৯, সিপিসি-১- সূত্রে জানা গেছে ব্রাহ্মণবাড়িয়ায় rab এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, সদর মডেল থানার মামলা নম্বর-৪৭, তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ এবং জিআর (সাজাপ্রাপ্ত) মামলা নম্বর-৬৪৫/১৭-এর আসামি নাহিদ। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ৯(খ)-এর অধীনে দায়ের করা হয়েছিল।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার নাহিদ মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড!

ডিমলায় ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা!

কারা অধিদপ্তরে আবারো ফিরছেন এক-এগারোর (ডিআইজি প্রিজন্স)মেজর অব. শামসুল হায়দার সিদ্দিকী!

নরসিংদীর আলোচিত এডিসি মাহমুদা বেগমকে বদলি।

সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) সালদানদী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতি চাল জব্দ।

মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার