ময়মনসিংহে একযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার, গ্রেফতার২০
25 Aug 2026 • সারাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি:
গতকাল ২৪ আগস্ট ২০২৬,সোমবার ময়মনসিংহ নগরীর এক নম্বর ফাঁড়ি পুলিশের ২৭ পুলিশ সদস্যকে এক সাথে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে পৃথক পৃথক আদেশে অন্যান্য থানায় জনস্বার্থে বদলির আদেশ দেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাসস কে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর এক নম্বর ফাঁড়ি ইনচার্জ মাহাবুব মিল্কি, ৪ জনএসআই, ৫জন এএসআই এবং ১৭ জন পুলিশ কনস্টেবল সহ ২জনকে পৃথক পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে |অতিদ্রুত ফাঁড়িতে নতুন দায়িত্বপ্রাপ্তদের পদায়ন করা হবে।
থানা পুলিশ সূত্র জানায়, গত২১ আগস্ট ময়মনসিংহ নগরীর ১ নংফাঁড়ি পুলিশের আওতাভুক্ত গাঙ্গিনাপাড় এলাকায় জটিকা মিছিল করে যুবলীগে নেতা কর্মীরা। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এক যোগে এক নম্বর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহ দায়িত্বে থাকা সবাইকে বদলি করা হয়েছে।
এদিকে ২১ আগস্ট বিক্ষোভ মিছিলের ঘটনার পর থেকে পুলিশের টানা অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ ওরফে মাসুদ, সাংস্কৃতি জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক মাসুদ, তানভীর ওরফে লিমন উল্লেখযোগ্য। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শিবিরুল ইসলাম বাসস কে জানায়,
গত ২১ আগস্ট নগরীতে যুবলীগের জটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে উপ-পরিদর্শক এস আই মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় গত চার দিনের মধ্যে ২০ আসামীকে গ্রেফতার করা হয়। তাদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়াও এই মামলায় অন্যান্য আসামিদের গ্রেপদ অভিযান চলমান আছে বলেও জানান ওসি।
