বুধবার, 28 অক্টোবর 2026 · 04:12
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

মাদক সেবনকালে পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক।

18 Aug 2026 • অপরাধ।

মাদক সেবনকালে পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক।

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে মাদক সেবনকালে সামছুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ।

আটকরা হলেন- বেলাব থানার পুলিশ কনস্টেবল সামছুল ইসলাম, বেলাব মাটিয়াল পাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে বাদল (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সঙ্গে পুলিশ কনস্টেবল সামছুল ইসলাম সহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত হন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। আটক সামছুল ইসলাম বেলাব থানায় কনস্টেবল পদে কর্মরত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনও ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন

রায়পুরাতে (নরসিংদী) মেঘনা নদীতে চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের হিড়িক!

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন!

মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে!

প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I

আশুলিয়ায় এক পোশাক শিল্প কারখানার কর্মকর্তার আকস্মিক মৃত্যু কে ঘিরে মালিক পক্ষ এবং নিহতের পরিবারের মধ্যে টানাপোড়েন!