মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 03:19
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার!

13 Sep 2026 • সারাদেশ

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার!

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুর সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী মাতুব্বর(২২) এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

প্রেস রিলিজের মাধ্যমে রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাইম।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার রাতে সদর মডেল থানাধীন মধ্য ঝিকরহাটি এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় শহীদ দর্জির মালিকানাধীন বিভিন্ন প্রজাতির গাছের বাগানের মধ্য থেকে মেহেদী মাতুব্বরকে গ্রেফতার করা হয়। পরে তার দখল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী মাতুব্বর সদর উপজেলার খৈয়ারভাঙ্গা গ্রামের জাফর মাতুব্বরের ছেলে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!