বুধবার, 28 অক্টোবর 2026 · 05:08
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

রাজধানীর আদাবর ১৩ নম্বরে তীব্র গ্যাস সংকট: চুলা বন্ধ, রুটি-কলায় ক্ষুধা মেটাচ্ছেন শত শত পরিবার।

27 Jul 2026 • অনিয়ম/দুর্নীতি /অব্যবস্হাপনা।

রাজধানীর আদাবর ১৩ নম্বরে তীব্র গ্যাস সংকট: চুলা বন্ধ, রুটি-কলায় ক্ষুধা মেটাচ্ছেন শত শত পরিবার।

 

মহানগর প্রতিনিধি (ঢাকা উত্তর)

শাফায়েত হোসেন :

রাজধানীর আদাবর থানার ১৩ নম্বর এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক মাস ধরে তাদের বাসায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই। ফলে রান্না করতে না পেরে অনেক পরিবার বাধ্য হয়ে রুটি, কলা ও শুকনো খাবার খেয়ে দিন পার করছেন।
স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে জানান, এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবার গ্যাস সংকটের কারণে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে ছোট ছোট শিশুদের নিয়ে পরিবারগুলো সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। অনেকেই প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা আয় করে সংসার চালান। সেই সীমিত আয়ে একদিকে বাসা ভাড়া, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে আলাদা করে গ্যাস সিলিন্ডার কেনার সামর্থ্য তাদের নেই।
ভুক্তভোগীরা জানান, তারা মাসে প্রায় ৩,৫০০ টাকা বা তারও বেশি ভাড়া দিয়ে বসবাস করলেও বাড়িওয়ালারা কোনো ধরনের ভাড়া ছাড় দিচ্ছেন না। অথচ গ্যাস না থাকায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসুক। তারা বিশেষভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বাসিন্দারা আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে এই সংকটের সময় তারা সেই সহযোগিতা পাচ্ছেন না। তাই তারা দেশের সব গণমাধ্যম, মানবাধিকার সংস্থা এবং অনুসন্ধানী সাংবাদিকদের ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানিয়েছেন।
তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিও দ্রুত সমস্যার সমাধানের জন্য আকুল আবেদন জানিয়ে এলাকাবাসী বলেন, আমরা এ দেশের নাগরিক। আইনের দৃষ্টিতে সবাই সমান। তাহলে কেন দীর্ঘদিন ধরে আমাদের এমন দুর্ভোগ পোহাতে হবে? আমরা চাই দ্রুত এই সমস্যা সমাধান হোক এবং সরকারের সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক।
এলাকাবাসী সতর্ক করে বলেন, দ্রুত গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা মানববন্ধন ও শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিতে পারেন।

আরও পড়ুন

খাদ্য পরিদর্শক সাবেক ছাত্রলীগ নেতা কামালের অঢেল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ!

ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ!

নরসিংদীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা প্রকল্পের কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎঃ দুদকের অনুসন্ধানে ওঠে এসেছে এক ভয়ানক দুর্নীতির তথ্য!

পিতা-পুত্র মিলে নামে বেনামে শিল্প প্রতিষ্ঠান দেখিয়ে ব্যাংক থেকে ৫৩৭ কোটি টাকা আত্মসাৎঃ ২৫ জনের বিরুদ্ধে মামলার প্রস্ততি নিচ্ছে দুদক!

বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় ও মন্ত্রণালয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিনা কারণে প্রবেশ নিষিদ্ধ করার বিধান করা জরুরি!

মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল!