সোমবার, 26 অক্টোবর 2026 · 23:51
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেফতার -১!

22 Oct 2026 • সারাদেশ

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেফতার -১!

ঢাকা মহানগর প্রতিনিধিঃ

রাজধানীর মোঃপুরে চাপাতি ঠেকিয়ে এক যুবকের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে বুধবার ২১ অক্টোবর বিকেলে সলিমুল্লাহ রোডের একটি বাসার সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তের নেমে অভিযোগ গ্রেপ্তারকৃত যুবকের নাম মানিক মিয়া (২৩)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হালিম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে তিনটি ছিনতাই এর মামলা রয়েছে। ছিনতাই হওয়া ফোন দুটি উদ্ধারে অভিযান চলছে।
পুলিশ আরো জানায় বুধবার বিকেল পৌনে চারটা থেকে চারটার মধ্যে ২৫ বছর বয়সি ৪ যুবক একটি অটো রিক্সায় করে ঘটনাস্থলে যান তাদের সঙ্গে চাপাতি ছিল। পরে তারা এক পথচারী যুবকের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে ভয়-ভীতি সৃষ্টি করেন এরপর অটো রিক্সায় করে ঘটনা স্থল থেকে পালিয়ে যান।
পুলিশের তথ্য অনুযায়ী ভুক্তভোগী যুবকের নাম মাসফিকুর রহমান। তিনি অস্ট্রিয়ায় অধ্যয়নরত। তার স্ত্রী আয়েশা নিগার মিথিলা ফার্মেসী বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তারা মোহাম্মদপুরের নুরজাহান রোডের ডি ব্লকের একটি বাসায় থাকেন।
ঘটনার পর পুর থানা পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের সনাক্ত ও গ্রেপ্তার এবং মোবাইল ফোন উদধারে অভিযান শুরু করেন এ সময় মানিক মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরো জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া মোবাইল ফোন দুটির অবস্থান কাফরুল থানা এলাকায় সনাক্ত করা হয়েছে। এগুলো উদ্ধারে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল কাফরুলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!