মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 20:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

লক্ষ্মীপুরের রায়পুরে দিনে-দুপুরে বাসায় ঢুকে মা ও তিন বোনের হত্যাকান্ডের রহস্য উন্মোচিত।

28 Jun 2026 • অপরাধ।

লক্ষ্মীপুরের রায়পুরে দিনে-দুপুরে বাসায় ঢুকে মা ও তিন বোনের হত্যাকান্ডের রহস্য উন্মোচিত।

সনজিত কুমার দে:

বিভিন্ন সংবাদ পত্রের প্রকাশিত খবর অনুযায়ী জানা যায়, হিন্দু সম্প্রদায়ের কুলাঙ্গার ঘাতক অনন্ত মজুমদার দেড় বছর আগে একই বাড়ীর পাঁচ তলায় ভাড়া থাকতেন।

হিন্দু ও বিবাহিত হবার পরেও ঘাতক অন্তর নিহত শাহিনূর আক্তারের বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় মেয়ে
সায়মা আক্তারকে উত্যক্ত করতেন এবং বিবাহ করার জন্য চাপ সৃষ্টি করতেন।

স্থানীয়দের অভিযোগ, অন্তরের এই বেপরোয়া আচরণের পেছনে স্থানীয় কিছু আড্ডা ও মাদকের আস্তানা দায়ী ছিল।

পরবর্তীতে মাদক সেবনের অভিযোগে স্থানীয় ব্যক্তিদের চাপে অন্তরকে ভাড়া বাসা থেকে বের করে দেওয়া হয়।

পরবর্তীতে ঘাতক অন্তর দলবল নিয়ে বিয়ের প্রস্তাব দিলে সায়মার পরিবার সরাসরি তা প্রত্যাখ্যান করে।
এতে ক্ষিপ্ত হয়ে অন্তর হুমকি দিয়ে বিদায় হয়।

ঘটনার দিন ২৫ জুন বৃহস্পতিবার সকালে পানির মিস্ত্রি সেজে কৌশলে বাসায় প্রবেশ করে অন্তর।
ভেতরে ঢুকেই সে ধারালো অস্ত্র নিয়ে সায়মার ওপর চড়াও হয়।

মেয়েকে বাঁচাতে মা এবং অন্য দুই বোন এগিয়ে আসলে মদ্যপ অন্তর সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

ঘটনাস্থলেই মা ও দুই মেয়ে প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন মেজো বোন ইকরা।

এই ঘটনার সারাংশ হলো ঘাতকের কোন ধর্ম থাকে না।
তারপরও বলতে হয় ভারতের এক শ্রেণী হিন্দু আর বাংলাদেশের ভারতের দালাল হিন্দু প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে গুজব ছড়িয়ে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করছে, তাদের গুজবের মুখে ছাই দিয়ে হিন্দু ঘাতক অন্তর প্রমাণ করেছে,বাংলাদেশে হিন্দুরা মোটেও নির্যাতনের শিকার হচ্ছে না।

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি নির্যাতনের শিকার হতেন, তাহলে অন্তরের মতো একজন ঘাতক হিন্দুর পক্ষে কখনোই একটি মুসলমান পরিবারের মেয়ের উপর কুনজর দেওয়ার সাহস হতো না,ঘাতক অন্তর কখনোই প্রতিশোধ পরায়ণ হয়ে মুসলমান পরিবারের উপর আক্রমণ করে মা সহ তিন মেয়েকে হত্যার সাহস পেত না।

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি মনে করি, যে বা যারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের গুজব ছড়াচ্ছে এরা ব্যক্তি /গোষ্ঠী স্বার্থে গুজব ছড়াচ্ছে।
যা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ মাত্র।

বি.দ্র.
প্রতিবেদক, সনজীত কুমার দে।
বাংলাদেশের সাধারণ নাগরিক।

আরও পড়ুন

রায়পুরাতে (নরসিংদী) মেঘনা নদীতে চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের হিড়িক!

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন!

মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে!

প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I

আশুলিয়ায় এক পোশাক শিল্প কারখানার কর্মকর্তার আকস্মিক মৃত্যু কে ঘিরে মালিক পক্ষ এবং নিহতের পরিবারের মধ্যে টানাপোড়েন!