বুধবার, 28 অক্টোবর 2026 · 03:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

শতভাগ ফেল হওয়ায়, ঠাকুরগাঁওয়ে পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ।

12 Aug 2026 • শিক্ষা ও সামাজিক সচেতনতা

শতভাগ ফেল হওয়ায়, ঠাকুরগাঁওয়ে পাঁচ বিদ্যালয়ের  প্রধান শিক্ষককে শোকজ।

মো. আরফান আলী :
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুূরগাঁও জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। ফলাফলে এমন বিপর্যয়ের ঘটনায় সংশ্লিষ্ট পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা দপ্তর।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকূরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঠাকূরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারে-নি। একই উপজেলার অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ের সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচজন এবং তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ের পাঁচজন পরীক্ষার্থীও শতভাগ অকৃতকার্য হয়েছে।
এ ছাড়া হরিপূর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই ফেল করেছে। ফলে পাঁচটি বিদ্যালয়ের প্রত্যেকটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, শিক্ষার মান ও একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, “পাঁচটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের ডেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, বিদ্যালয়গুলোর ফলাফলের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো!

আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ২য় বর্ষে পদার্পণ করতে সেশন ফি গুনতে হয় ১২,৮২৫ টাকা এভাবে শিক্ষার্থীর কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ।

নরসিংদির নাসিমা কাদির মোল্লা স্কুল এন্ড কলেজের অভাবনীয় সাফল্যের গোপন রহস্য।

আজ ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত।

শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -জবি ভিসি ড. রইছ উদদীন।

গোয়াইনঘাটে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।