শিক্ষা খাতে বাংলাদেশ –পাকিস্তান সম্পর্ক জোরদার হচ্ছে ——-শিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন।
13 May 2026 • শিক্ষা বার্তা

♦স্টাফ রিপোর্টার :
শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ -পাকিস্তান নলেজকরিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। শিক্ষা খাতে দু দেশের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। আগামীতে দু দেশের সম্পর্কের অগ্রগতিতে শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত সোমবার রাজধানীর একটি হোটেলেপাকিস্তান – বাংলাদেশ নলেজ করিডোর দ্বিতীয় পর্ব ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রী বলেন,শিক্ষার্থী বৃত্তির পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতার ক্ষেত্র ভবিষ্যতরে আরো বৃদ্ধি পাবে। পাকিস্তানের বিশ্ববিদ্যালয় গুলোর মান অত্যন্ত ভালো শিক্ষার্থীরা সেখানে কোন খরচ ছাড়াই পড়াশোনার সুযোগ পাচ্ছেন যা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের আবাসন জীবনযাত্রার জন্য মাসিক যে বৃত্তি দেওয়া হচ্ছে তা তাদের পড়াশোনার পূর্ণ মনোযোগ দিতে সহায়ক হবে।আগামীতে পাকিস্তানের মতো এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশী শিক্ষার্থীর বৃত্তি ও মানসম্মত শিক্ষার মাধ্যমে আকৃষ্ট করা হবে।
এডুকেশন এক্সপো উদ্বোধনের পর পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় মন্ত্রী আল্লামা ইকবাল স্কলারশিপ এর দ্বিতীয় ধাপের সফল বাস্তবায়নের জন্য শুভ কামনা করেন।
সংশ্লিষ্টরা জানান,’ আল্লামা ইকবাল স্কলারশিপের’ আওতায় আগামী পাঁচ বছরে এদেশের মোট ৫০০ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে পাকিস্তানের পড়ালেখার সুযোগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ থেকে মোট ৭৪ শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য পরীক্ষার মাধ্যমে বাছাই করে বৃত্তি দেওয়া হয়েছে। এডুকেশন এক্সপ্রো তে পাকিস্তানের ২০ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। স্টল গুলোতে আগ্রহী শিক্ষার্থীদের স্কলারশিপ সহ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করা হচ্ছে।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী বলেন,শিক্ষা বিনিময়ের মাধ্যমে আমরা বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে চাই। শিক্ষার্থীরা যেভাবে বিদেশে যাচ্ছেন আমাদের দেশেও যাতে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষক আসতে পারেন সেভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে উন্নতি করতে হবে।
