সোমবার, 26 অক্টোবর 2026 · 22:46
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

শেষ ইচ্ছে অপূর্ণ রেখেই পরপারে চলে গেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ!

20 Aug 2026 • সারাদেশ

শেষ ইচ্ছে অপূর্ণ রেখেই পরপারে চলে গেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ!

ডেস্ক রিপোর্ট :বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত নিশ্চিত মৃত্যু পথযাত্রী- বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মৃত্যুর আগে কারাগারে থাকা তার স্ত্রী সাবেক মন্ত্রী- আইনজীবী ও চিকিৎসক- দীপু মনির সান্নিধ্য পাওয়ার জন্য শর্তসাপেক্ষে হলেও মৃত্যুর শেষ দিনগুলো তার কাছে থাকার শেষ ইচ্ছা পূরণের জন্য মানবিক বিবেচনায় অস্থায়ী জামিনের জন্য সকল চেষ্টাই করেছেন মৃত্যুর আগের শেষ দিনগুলোতে-এমনকি দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ কে মুমূর্ষ অবস্থায় বিশেষ হুইল চেয়ারে করে একাধিকবার ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল! বর্ণাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ এর সেই ইচ্ছে আর পূরণ হলোনা।তার অসুস্থতার প্রেক্ষিতে গত ২৭ মে,২০২৬ তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজ দীপু মণিকে ৭ দিনের জন্য প্যারোলে জামিন আবেদন করার পর আদালত তা প্রত্যাখ্যান করে।তিনি বর্তমানে মুন্সিগঞ্জের কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
অবশেষে স্বামীর মৃত্যুর পর আদালত দীপুমণিকে ১২ ঘন্টার জন্য প্যারোলে জামিন দিয়েছে। প্রিয় মানুষ টিকে শেষ বার দেখার জন্য।
তৌফিক নেওয়াজ এর মৃত্যুর বিষয় টি নিশ্চিত করে
দীপু মণির বড় ভাই,জে.আর.ওয়াদুদ টিপু গণমাধ্যমে কে জানিয়েছেন,তিনি গত ১৮ আগস্ট মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ( সাবেক ইউনাইটেড হাসপাতাল)মারা যান।

তথ্যসূত্রঃ
# বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।
ছবি:
# সংগৃহিত।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!