বুধবার, 28 অক্টোবর 2026 · 02:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

শ্রীপুরে বিশ্ব মাদকবিরোধী দিবস পালিত।

27 Jun 2026 • সারাদেশ

শ্রীপুরে বিশ্ব মাদকবিরোধী দিবস পালিত।

মোঃ রেজাউল করিম
সংবাদদাতাঃ

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

আজ ২৬ জুন ২০২৬ইং শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে আয়োজিত সমাবেশে
*ঘরে ঘরে আওয়াজ তুলুন,*
*জীবনের প্রতি হ্যাঁ বলুন,*
*মাদকের প্রতি না বলুন* এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আইয়ুব আলী। সমাবেশ পরিচালনা করেন শ্রীপুর পৌরসভা যুব বিভাগের সভাপতি আক্তারুজ্জামান মোল্লা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ এবং শ্রীপুর পৌর জামায়াতের সেক্রেটারি মো. আবুল হোসাইন।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা এবং সম্মিলিতভাবে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!