বুধবার, 28 অক্টোবর 2026 · 04:12
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ!

22 Oct 2026 • সারাদেশ

সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ!

বিশেষ প্রতিনিধি|জনতার দেশঃ

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মীরা’ এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, একজন সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের কাছ থেকে সাংবাদিক সমাজকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য দায়িত্বহীনতা ও পেশাগত শিষ্টাচারের পরিপন্থী।

সাংবাদিকতার সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু পুরো সাংবাদিক সমাজকে হেয় করার অধিকার কারও নেই। আমরা অবিলম্বে তাঁর প্রকাশ্য ব্যাখ্যা ও দুঃখ প্রকাশের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি সুস্থ্য কি-না তা জাতিকে জানিয়ে তার এহেন রুচিহীন মন্তব্যের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
মনে রাখবেন, সাংবাদিকদের কন্ঠেরোধ কিংবা অবমাননা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না।

সূত্রঃ

# বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর প্রেস নোট।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!