বুধবার, 28 অক্টোবর 2026 · 04:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,আটক-১!

15 Sep 2026 • সারাদেশ

সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,আটক-১!

 

‎
সুনামগঞ্জ প্রতিনিধি:
‎
‎সুনামগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে । এ ঘটনায় একজনকে চোরাকারবারের সাথে সংশ্লিষ্ট থাকায় তাকে আটক করা হয়েছে।
‎
‎আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার  সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার ওসি রতন শেখের নেতৃত্বে সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুতে একটি পিকআ্যপভ্যানে অভিযান পরিচালনা করেন এবং এসময় অবৈধ নাসির বিড়ি,পিকআ্যাপসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় ।
‎
‎পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় অবৈধ নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।
এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি টয়োটা ডিআই পিকআপ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সব মিলিয়ে বিড়ি ও পিকআ্যপের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।
‎
‎এ ঘটনায় আটক ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জহির আলীর ছেলে।
‎
এ ব্যাপারে ‎সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের কাছে গোপন সংবাদ ছিল, আব্দুজ জহুর সেতু হয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি নিয়ে একটি পিকআপ যাবে। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন স্যারের নির্দেশনায় সুনামগঞ্জ শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ অভিজিৎ ভৌমিক তাঁর একটি দল নিয়ে অভিযান পরিচালনা করে।
‎
‎তিনি আরও বলেন, অভিযানে নাসির বিড়িসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিক বাদি হয়ে গ্রেফতারকৃতের নাম উল্লেখ করে,পলাতক একজন এবং অঞ্জাতনামা আরো দুজনসহ মোট ৪ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!