মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 21:51
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু!

25 Sep 2026 • সারাদেশ

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু!

‎সুনামগঞ্জ প্রতিনিধি|জনতার দেশ:

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত শিশুটির নাম তানভির আহমদ (৮)। সে গৌরারং গ্রামের মোঃ দিলোয়ার হোসেন ও নিলুফা বেগমের সন্তান।

‎বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর টাওয়ার পয়েন্টে আলীর দোকানের সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূএে জানা যায়, এই শিশু শিক্ষার্থী তানভির রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি রাস্তায় পড়ে গেলে অটোরিকশাটি তার ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হন।
‎ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে অটোরিকশার চালক গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত তানভিরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে সদর মডেল থানার এস আই আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান উপস্থিত এলাকাবাসীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটকের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!